সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা
বুড়িগোয়ালিনী বাজার ব্যবসায়ীদের আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী বাজার ব্যবসায়ীদের আয়োজনে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নৌ থানার মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান, সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো অত্যন্ত উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলায় অংশ নেয়।
খেলার শুরু থেকেই মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য। খেলোয়াড়দের দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণ দর্শকদের প্রশংসা কুড়ায়।
আয়োজকরা জানান, নৌ থানার সদস্যদের পাশাপাশি স্থানীয় যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ প্রতিযোগিতার মাধ্যমে বুড়িগোয়ালিনী এলাকায় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
 খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি শফিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *