সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। অলিগলিতে চলছে বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগের নানা আয়োজন

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। অলিগলিতে চলছে বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ

সাতক্ষীরার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় তিন হাজার মানুষের ভূরিভোজের আয়োজন চলছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে রান্নার কার্যক্রম।

রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলাটি দেখার জন্য গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেয়া হয়েছে বড় পর্দা। পাশেই চলছে রান্নার আয়োজন। আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে বিশাল এ আয়োজনটি করছেন গাবুরা ইউনিয়নের সমাজসেবক জিএম শফিউল আযম লেলিন।

তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সব শ্রেণিপেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। ফাইনাল খেলা উপলক্ষে এ আয়োজন। তিন হাজার মানুষের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। খেলা শেষে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবো।

তিনি আরও বলেন, এ আয়োজনে খরচ হচ্ছে ৩৭ হাজার টাকা। টাকা কোন বিষয় নয়, সবাই মিলে আনন্দ উপভোগ করবো। আমরা আশাবাদী আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *