সংবাদ শিরোনামঃ
কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
বিএনপির ডাকা সমাবেশের প্রতিবাদে শ্যামনগরে মটর সাইকেল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ডাকা সমাবেশের প্রতিবাদে শ্যামনগরে মটর সাইকেল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

 বিশেষ প্রতিনিধি।।
শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকা’য় পল্টনে বিএনপির ডাকা আগামী ১০ ডিসেম্বর অবৈধ সমাবেশের প্রতিবাদে শ্যামনগরে মটর সাইকেল র‍্যালী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ইং ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নির্দেশনায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাতক্ষীরা নারী ও শিশু কোটের পি পি সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু’র নেতৃত্বে মটর সাইকেল র‍্যালীটি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মাহবুব বাবু সহ উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন:বিএনপির ডাকা সমাবেশের প্রতিবাদে শ্যামনগরে মটর সাইকেল র‍্যালী ও সমাবেশে নেতৃত্ব দেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *