সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা ভাষা প্রচলনের দাবিতে এফবিজেওর আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফবিজেওর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, এফবিজেওর মহাসচিব মো. শামছুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদীন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)’র মহাসচিব মো. নূর হাকিম, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জামাল উদ্দিন জামাল, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন রানা, এফবিজেও’র ভাইস-চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, এফবিজেওর যুগ্ম মহাসিচব সৈয়দ ওমর ফারুক, এফবিজেও’র মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন, এফবিজেওর প্রশিক্ষণ বিষয়ক সচিব মোফাজ্জল হোসেন, ঢাকা বিভাগ এফবিজেওর সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, চট্টগ্রাম জেলা এফবিজেওর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, এফবিজেওর সাংগঠনিক সচিব এ জেটএম মাইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাস আলী, মতিঝিল প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন রহমান, সাপ্তাহিক ঝুমুরের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাসুদ আলম, কার্যকরী সদস্য আব্দুল কাদের, কাফরুল থানা প্রেসক্লাবের সভাপতি মো. সালাউদ্দিন।

আলোচনার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন এফবিজেও’র প্রচার ও প্রকাশনা সচিব মো.শাফিউর রহমান কাজী। একুশের কবিতা পাঠ করেন আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মো. ফারুকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে হবে এবং এ বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তি করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *