সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বাংলাদেশ সম্প্রীতির দেশ, কোন অপশক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না. এমপি জগলুল হায়দার

বাংলাদেশ সম্প্রীতির দেশ, কোন অপশক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না. এমপি জগলুল হায়দার

মারুফ হোসেন (মিলন)শ্যামনগর থেকেঃ

শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুরে ২ দিন ব্যাপী সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ (শুক্রবার) সন্ধা ৭ টার সময় কৈখালী পূজা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য পবিত্র কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

প্রধান অতিথি এসময় বলেন – বাংলাদেশ সম্প্রীতির দেশ কোন অপশক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের একটি স্বাধীনতা বিরোধী অপশক্তি হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় কিন্তু বাংলাদেশের সংস্কৃতি হিন্দু এবং মুসলিম পাশাপাশি অবস্থান। এ অবস্থা থেকে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।” ৭১ সালের সেই পরাজিত শক্তি আজও সক্রিয় তারা হিন্দু মুসলিমকে ভাগ করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ধর্ম নিয়ে বাড়াবাড়ী সহ্য করবে না।”

এসময় আরও উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিম, বুড়িগোয়ালিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্গাপদ চক্রবর্তী, রমজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মণ্ডল, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল সহ হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *