সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
বাংলাদেশ কোষ্টগার্ড ৪জন জেলেকে জীবিত উদ্ধার করেছে

বাংলাদেশ কোষ্টগার্ড ৪জন জেলেকে জীবিত উদ্ধার করেছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি : ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিমজোন। রবিবার ( ১৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে ১টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টায় টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয় কোষ্টগার্ড। প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ্য রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিসিং বোটসহ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *