সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

 

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী,
ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

আজ মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আরও উপস্থিত ছিলেন, মোংলা
বন্দর কর্তৃপক্ষের মো: শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন), কালাচাঁদ সিংহ
(সচিব), কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী
(মেরিন), কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বন্দরের অন্যান্য কর্মকর্তা।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতাসহ
১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত
করা হয়।

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি গত ২৫
জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *