সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
ফকিরহাটে মহাসড়ক সংস্কারের সময় ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

ফকিরহাটে মহাসড়ক সংস্কারের সময় ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় মহাসড়কে সংস্কারের কাজ করার সময় দ্রুগামী ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজিব পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তুম আলীর ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট এসআই মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অন্য শ্রমিকদের সাথে সজিব শেখ মহাসড়কে সংস্কারের কাজ করছিল। এমন সময় দ্রুত গতিতে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিব কে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফকিরহাট মডেল খানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

এদিকে পালিয়ে যাওয়া ট্রাকটি কাটাখালী এলাকা থেকে জব্দ করা হয়েছে।। এসময় ট্রাক চালক রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট এসআই মো. কামরুজ্জামান জানান, ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *