সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পাইকগাছার প্রতারক মিতা আক্তার আটক

পাইকগাছার প্রতারক মিতা আক্তার আটক

আল হুদা মালী স্টাফ রিপোর্টার:  সাতক্ষীরা আশাশুনিতে পাইকগাছার মিতা আক্তার নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকে আটক করেছে। সে খুলনা জেলার পাইকগাছা থানার গজালিয়া গ্রামের গাউছুল আলম ভুট্টোর স্ত্রী। এসময় তার সহযোগী আশাশুনি বড্ডাল ইউনিয়নের ডুমুরপোতা গ্রামের করিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী (২৭) কৌশলে পালিয়ে যায়।

প্রতারক মিতা বিভিন্ন গ্রামে গিয়ে সহজ সরল মহিলাদের কাছে পরিচয় দেন আমি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে চাকরী করি। এই প্রলোভন দেখিয়ে মহিলাদের সমিতি করার জন্য জাতীয় পরিচয় পত্র চেয়ে নেন। সেই সব সদস্যদের মধ্যে গরু/ছাগল দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলন।

শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিতার সহযোগী ইব্রাহীম গাজীর বাড়ি থেকে টাকা উত্তোলন করা অবস্থায় স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতারক মিতাকে আটক করে।

চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার মাধ্যমে বিভিন্ন স্থানে খবর নিয়ে জানতে পারেন তারা ভুয়া পরিচয় দিয়ে মানুষকে ঠকাচ্ছেন। অবস্থা বেগতিক দেখে ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে মিতাকে পুলিশে সোপর্দ করা হয়।

এঘটনায় মহাজনপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী ভুক্তভোগী আজমিরা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় দুই প্রতারককে আসামী করে এজাহার দাখিল করেছেন। তিনি বলেন- মিতা গতবছরের ১৫ অক্টোবর সহযোগী ইব্রাহিমকে নিয়ে আমার বাড়িতে এসে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মী বলে দাবী করে। ১০৬০ টাকা দিয়ে সমিতির সদস্য হলে তারা গরু-ছাগল দেওয়ার কথা বলে। সে মোতাবেক আমার কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে আমাকে ৩টি গরু দিবে বলে ৩৮০০ টাকা নিয়েছে। পরে জানতে পারি তারা মধ্যম চাপড়া গ্রামের রবিউল সরদারের স্ত্রী মাসুমা খাতুন, সাইদ সরদারের স্ত্রী আনজিরা খাতুন, ইব্রাহিম সরদারের স্ত্রী মমতাজ খাতুন, হায়দার গাজীর স্ত্রী পারুল খাতুন, মৃত আবুল বাসারের স্ত্রী নাজমা খাতুনের কাছ থেকে একই কথা বলে ১০৬০ টাকা হারে উত্তোলন করে পরে আসবে বলে চলে যায়। কিন্তু এক বছর অতিক্রান্ত হলেও তারা আর আসেনি।

প্রতারক মিতা ডুমুরপোতা গ্রামের তার সহযোগি ইব্রাহীমের বাড়িতে এসে আবারও একই কথা বলে টাকা উত্তোলন করছে। বিষয়টি বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানাকে জানালে তিনি ইউপি সদস্য শ্রাবন্তী বৈরাগী ও গ্রামপুলিশ পাঠিয়ে প্রতারক মিতাকে থানাপুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম পিপিএম জানান- মিতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *