সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পর্যটকের পদচারণায় মুখর কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার

পর্যটকের পদচারণায় মুখর কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার

 

জি, এম মোবাশ্বির বিল্যাহ গাবুরা প্রতিনিধিঃ

সুন্দরবন কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র (সাতক্ষীরা): সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহল ফাঁড়ি ও ইকোট্যুরিজম কেন্দ্র । ট্রলার থেকে নামতেই এক ঝাঁক বানর ছুটে এসে আপনাকে স্বাগত জানাবে। এরপরই দেখতে পাবেন কিছু হরিণ আপনার আশপাশেই ঘোরাঘুরি করছে। এছাড়াও আছে শ্বাসমূলে ভরা গেওয়া, গরান, বাইন, পশুর, গোলপাতা, হোগলাপাতাসহ মোট ৩৩৪ প্রজাতির উদ্ভিদ। রয়েছে কুমির, মদন টাকসহ হাজারও প্রাণবৈচিত্র্য।

আর এসব উপভোগ করতে শীতের শুরু থেকেই পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র। সুন্দরবন সংলগ্ন জেলা সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসতে শুরু করেছে এখানে। মেতে উঠছে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারের ওয়াচ টাওয়ারে উঠে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কেউ বানরের সঙ্গে খেলায় মত্ত, কেউবা ছবি কিংবা সেলফি তুলেই হারিয়ে যেতে চান প্রকৃতির মাঝে।সব থেকে মজার হলো মায়াবী, শিংওয়ালী হরিণ সব আপনার পিছু পিছু ঘুরতে থাকবে যদি কিনা আপনার হাতে মুড়ি চিপস এ ধরনের খাবার থাকে, হরিণগুলো খুব বেশি সুন্দর আর মায়ামৃগ।লোকালয় থেকে বেশ দূরে বনের ভেতরে এই ট্রেইল এবং টহল ফাঁড়ি তাই এখানে শুনশান নিস্তব্ধতায় ছেয়ে থাকে চারপাশ। তবে সব নীরবতা ভেঙে বানরের ডাক আর ভেঙচি কাটা যেন ভয়ের সঞ্চার করে। ট্রেইলের আশপাশে এত ঘন বন যে দৃষ্টিসীমা নেমে আসে কয়েক গজে আর সঙ্গে তো বাঘের ভয় আছেই, সে এক অন্যপ্রকার অনুভূতি, ভয়জড়ানো অ্যাডভেঞ্চার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *