সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
পবিত্র শবে বরাত উপলক্ষে বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র শবে বরাত উপলক্ষে বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এ হালিম।
পবিত্র শবে বরাত উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) ঈশা নামাজের পর।
 শবে বরাতের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই দোয়া মাহফিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শবে বরাতের রাতে এশা নামাজের পর কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অসুস্থদের সুস্থতা এবং মৃত মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
মসজিদের খতিব ও ইমাম হাফেজ মোঝ রেজাউল করিম, শবে বরাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন। তিনি বলেন, শবে বরাত হলো ক্ষমা ও রহমতের রাত। এ রাতে আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি তওবা, ইস্তেগফার ও দোয়া করার আহ্বান জানান তিনি।
দোয়া অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরো রাত জুড়ে ইবাদতে মশগুল থাকেন তারা।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি বছর শবে বরাত উপলক্ষে বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদে এ ধরনের দোয়া ও ইবাদত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *