সংবাদ শিরোনামঃ
পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে রুপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক প্রেরণা বাস্তবায়িত দুর্বার প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ উদযাপন কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান সমিতির ও উপজেলা প্রশাসনের ইফতার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির
পদ্মাবুকুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

পদ্মাবুকুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

এম এ হালিম শ্যামনগর থেকে
সাতক্ষীরা-৪ আসনে শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, শ্যামনগর– পদ্মাপুকুর  অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে। সুন্দরবনকেন্দ্রিক জেলে, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তিনি কাজ করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা-স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় নেতারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ড. মোঃ মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো সমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *