সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
নারীরা এখন আর ঘরে বন্দী থাকে না বলছেন,(এমপি) রবি

নারীরা এখন আর ঘরে বন্দী থাকে না বলছেন,(এমপি) রবি

সাতক্ষীরা প্রতিনিধিঃ নারীরা এখন আর ঘরে বন্দী থাকে না, তারা সারা বিশ্ব জয় করছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, শিক্ষামন্ত্রীও নারী। প্লেন, ও মেট্রোরেল চালাচ্ছে নারীরা। দেশের ক্রীড়াঙ্গন নারীদের কল্যাণে বিশ্বে সমার্দিত। তাদের এখন আর ছোট করে দেখার সুযোগ নাই। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদেরকে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (এমপি)।

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহমিনা রহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জ্যোৎস্না আরার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ডাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সহ আমন্ত্রীত অতিথিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *