সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
নলতা আহসানিয়া মিশনের মনিরুজ্জামান আর নাই

নলতা আহসানিয়া মিশনের মনিরুজ্জামান আর নাই

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

কালিগঞ্জের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আজীবন সদস্য ও চট্টগ্রাম আহ্ছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.কে.এম মনিরুজ্জামান সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

রবিবার (৬ আগষ্ট) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের সি.এস.সি.আর হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুম মনিরুজ্জামান হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ছোট ভাই খানবাহাদুর মোবারক আলীর পুত্র, হজরত গফুর শাহ্ আল্ হোচ্ছামি (র.) এর দৌহিত্র-জামাতা ছিলেন। অন্যদিকে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর চতুর্থ পুত্র হজরত নাজমুল উলা সাহেবের জামাতা ছিলেন।

রবিরাব সন্ধ্যায় মনিরুজ্জামানকে চট্টগ্রামস্থ বাসভবনের সামনে কদম মোবারক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে জন্মস্থান পবিত্র নলতা শরীফে রওনা হবে। আগামী কাল নলতা শরীফে তাঁকে সমাহিত করা হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে নলতা আহসানিয়া মিশন কর্তৃপক্ষ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *