সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
দেবহাটায় ৫ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা 

দেবহাটায় ৫ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা 

আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে র‍্যালি ও সমাবেশ সফল করার লক্ষ্য বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল সাড়ে ৫ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসান সরাফীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, বিএনপি নেতা শরিফুল ইসলাম বাবু, মৎস্য দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাপ্পী, কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক ইলিয়াস হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, আমিরুল ইসলাম, আঃ গফুর, আজিজ মোল্ল্যা, সুমন পারভেজ, শরিফুল ইসলাম, আব্দুল বারী, মোহাম্মদ আলী ও সাইফুল ইসলাম ফরিদসহ দেবহাটা উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *