সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
দেবহাটায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-৬

দেবহাটায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার-৬

 

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলামসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজুল ইসলাম (৩৮) দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বহেরা গ্রামের নুরুল হাসান সরদারের ছেলে। বেনাপোল থানার সিআর ৮৭/২২ মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা থানার ৭(০১)২৩ মামলার আসামী দক্ষিন কুলিয়ার আফসার সরদারের ছেলে আব্দুল্যাহ সরদার (৪৫), দেবহাটা থানার জিআর ৯৩/১৩ মামলার আসামী বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার জিআর ১৯৫/২২ মামলার আসামী একই গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান, দেবহাটা থানার সিআর ১৮১/২১ মামলার আসামী বালিয়াডাঙ্গার সন্তোষ সরকারের স্ত্রী সারুতি সরকার এবং সাতক্ষীরা থানার সিআর ৪৪৮/২১ ও ৭৭৯/২০ মামলার আসামী মাঝ পারুলিয়ার মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে নূর মোহাম্মাদ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *