সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি’—- সাবেক এমপি কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃ+ত্যু; ‘মানসিক ভারসাম্যহী ছিলেন, বলছে পরিবার সুন্দরবনে আত্মসমর্পণকারী বনদস্যুরা ফের সক্রিয় হয়ে জিম্মি করা শুরু করেছে জেলেদের  দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেবহাটায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেবহাটায় প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দেবহাটাতেও অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী- ২০২৩। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে সকাল থেকে গৃহপালিত পশু-পাখি, কৃষি উদ্ধাবনী প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থায় ব্যবহৃত সরঞ্জাম নিয়ে প্রাণি সম্পদ দপ্তর চত্বরে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রান্তের কৃষক, খামারি ও উদ্যোক্তারা। শুধু কৃষক, খামারি বা উদ্যোক্তাই নয়, এসিআই-এসকেএফ’র মতো বেশ কিছু প্রতিষ্ঠানও প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত স্ব-স্ব কম্পানির ভেটেরিনারি ঔষধ, পশু-পাখির পুষ্টি সমৃদ্ধ খাবার এবং পরামর্শ সম্বলিত বই, লিফলেট ইত্যাদি নিয়ে চমকপ্রদ স্টল দিয়েছিলেন প্রদর্শনীতে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রদর্শনীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. তৌহিদুল ইসলামসহ অন্যান্য অফিসারবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রদর্শনীতে অংশ নেয়া কৃষক, খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
দিনভর প্রদর্শনী শেষে বিকেলে বিচারক মন্ডলী প্রদর্শনী পরিদর্শণ শেষে সফল খামারি ও উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *