সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
দেবহাটায় ক্ষুদ্র উদ্যোক্তা গঠনের লক্ষে দক্ষতা উন্নয়ন কর্মশালা

দেবহাটায় ক্ষুদ্র উদ্যোক্তা গঠনের লক্ষে দক্ষতা উন্নয়ন কর্মশালা

 

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় ক্ষুদ্র উদ্যোক্তা গঠনের উপর দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ডিসেম্বর) ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসোর্চ সেন্টার (টার্ক) এ লিলিয়ানা ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় এ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি সুমাইয়া আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র ডেপুটি ব্যবস্থাপক এডমিন এবং ফাইনান্স তরুণ কুমার সরদার।
কর্মশালায় অংশগ্রহনকারীদের পুথি ও কাগজের ঠোঙ্গা তৈরী এবং যুব উন্নয়ন দপ্তরের সেবা গ্রহনের পরামর্শ প্রদান করে সিবিআইডি প্রকল্পের সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ। উক্ত প্রশিক্ষণে মোট ২৫জন অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে হবে যা আগামী উন্নত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। সেই লক্ষে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ঘটাতে তাদের হাতের কাজের উপর জোর দেওয়া হচ্ছে। তারই ধারবাহিকতায় ক্ষুদ্র উদ্যোক্তা গঠনের উপর দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *