সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ কয়রায় দূর্যোগ ঝুঁকিপূর্ণ নারী-শিশুর সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল দেবহাটায় পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী আটক  বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতি লিঃ তিন বছর পূর্তি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান  নীলডুমুর ভ্যান ও ইজিবাইক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)সীমান্তবর্তী এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনা  নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয় দলকে উপহার সামগ্রী দিলেন বিএনপি নেতা এম এ হাসান
দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল

দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। একদিকে মায়ের মৃত্যু শোক ও আরেকদিকে নানারকম সমস্যার জটিলতায় না ফেরার দেশে দেবহাটার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম। রবিবার ভোররাতে তিনি ঢাকা হাইকোর্টে যাওয়ার সময় স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরন করেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে (ইন্নালিল্লাহি,,,,,,রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক ছিলেন। নজরুল ইসলামের ছোট ছেলে আবুল হাসান জানান, তার পিতা রাজনৈতিক মামলার জটিলতায় ঢাকায় অবস্থান করছিলেন। গত ৪ মে তার দাদী ইন্তেকাল করলে তার পিতা চলে আসেন। শনিবার ৯ মে ঢাকা হাইকোর্টে যাচ্ছিলেন জামিন নেয়ার জন্য। ঢাকার শ্যামলী থেকে রবিবার ভোরে হাইকোর্টে যাওয়ার সময় তিনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে মৃত ঘোষনা করেন। হাসান জানান, এই কুরবানী ঈদের আগে তার পিতা বাড়ি ফেরার জন্য উদগ্রীব ছিলেন। এজন্য ঢাকায় গিয়েছিলেন দ্রুত জামিনের জন্য।

নজরুল ইসলামের মৃত্যুর খবরে দেবহাটাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, মায়ের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে সেই গভীর শোকই যেন তাঁকে না ফেরার দেশে নিয়ে গেল।

নজরুল ইসলাম দীর্ঘদিন দেবহাটা উপজেলার জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। একজন মানবিক মানুষ ছিলেন তিনি। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয়দের কাছে আজও স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানা গেছে, ঢাকা থেকে মরহুমের লাশ পৌছালে বিকালে নামাজে জানাজা শেষে তাকে তার কুলিয়া ইউনিয়নের গোবরাখালীস্থ গ্রামের বাড়িতে তার মায়ের পাশে দাফন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এম এ হালিম শ্যামনগরা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর চর থেকে গত ৯ জুলাই ২০২৫ তারিখে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ একটি  অজ্ঞত নামা নারীর(কংকল) উদ্ধার
করেন, তবে উদ্ধার হওয়া নারীর কংকল এর আজ ও কোন অরেশ মিলেনাই বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশ, এই মৃত নারীর কংকলের ডান হাতে একটি সাকা পরানো আছে, নারীর কংকল এর সন্ধান পেতে  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ থানা অথবা আশাশুনি থানা পুলিশে যোগাযোগ করতে আহবান করা হলো, বুড়িগোয়ালিনী নৌ থানার পক্ষ থেকে।

আশাশুনী মরিচ্চাপ নদীর চর থেকে উদ্ধার হওয়া নারীর কংকল এর আজও কোন অরেশ মিলেনাই

নিজস্ব প্রতিবেদক

কয়র উপজেলার আমাদী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোঃ মফিজুল ইসলামের মমতাময়ী মা ও ভান্ডারপোল গ্রামের হাজী আব্দুল জব্বারের স্ত্রী মোছাঃ শরবানু খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রবিবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার সকাল ১১ টায় নিজের বাড়িতে জানাজান আমার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং মহল্লায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ও ৬ মেয়ে, সহ আত্মীয়-স্বজন রেখেগেছেন।

কয়রায় আমাদী ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল শেখের মা আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *