সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
নীলডুমুর ভ্যান ও ইজিবাইক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নীলডুমুর ভ্যান ও ইজিবাইক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় ভ্যান ও ইজিবাইক চালকদের সংগঠন “নীলডুমুর ভ্যান ও ইজিবাইক সমিতি”-র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৮ মে) সন্ধ্যায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জি এম রুস্তম আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম, আবিয়ার রহমান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান, এসআই মারুফ বিল্লাহ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ।

সভায় বক্তারা বলেন, ভ্যান ও ইজিবাইক চালকরা এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সংগঠনের মাধ্যমে চালকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সড়কে নিরাপদ চলাচল, যাত্রীসেবা উন্নয়ন এবং চালকদের অধিকার আদায়ে সমিতিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নজরুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমিতিকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সকল সদস্যকে একসঙ্গে কাজ করতে হবে। আইন মেনে চলার পাশাপাশি যাত্রীদের ভালো সেবা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এসময় নীলডুমুর ভ্যান ও ইজিবাইক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সকল সদস্য উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *