সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতি লিঃ তিন বছর পূর্তি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান  নীলডুমুর ভ্যান ও ইজিবাইক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)সীমান্তবর্তী এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনা  নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয় দলকে উপহার সামগ্রী দিলেন বিএনপি নেতা এম এ হাসান কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার ইয়ুথ প্লান বাংলাদেশ এর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ-কমিটি গঠন যুবদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্থ জীবনধারা গঠনের লক্ষ্যে যুব স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে  কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মেহেদী হাসান বাবু সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ: আশ্রয়কেন্দ্রে ৪টি পরিবার চরম মৃত্যুঝুঁকিতে
বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতি লিঃ তিন বছর পূর্তি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান 

বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতি লিঃ তিন বছর পূর্তি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইজি বাইক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের তিন বছর পূর্তি ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৮ মে) সন্ধ্যায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জি এম রুস্তম আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম, আবিয়ার রহমান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান, এসআই মারুফ বিল্লাহ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইজিবাইক ও শ্রমিকদের সংগঠিত করতে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমিতির মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন ও শ্রমিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম এবং ক্যাশিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম।

এছাড়া লাইন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাগর হোসেন, মোহাম্মদ আরশাদ হোসেন, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, মোহাম্মদ আরশাদ আলী ও মোহাম্মদ সালাউদ্দিন।

নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবং নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *