সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
খুলনা কয়রায় সড়ক দুঘটনায় প্রান গেল শিশু কন্যা রাবেয়ার

খুলনা কয়রায় সড়ক দুঘটনায় প্রান গেল শিশু কন্যা রাবেয়ার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন ( ৭ ) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া খাতুন উপজেণার বামিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের কন্যা। সে বামিয়া গাজী শিশু শিক্ষা নিকেতনের তৃতীয় শ্রেনীর ছাত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বামিয়ায় মোড়ের দিবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়রা থেকে একটি মাইক্রোবাস খুলনার উদ্দেশ্য বামিয়ার মোড়ে আসে অপরদিকে চাঁদ আলীর সেতুর দিক থেকে একটি ইজিবাইক কয়রা উদ্দেশ্য বামিয়ার মোড়ের দিকে আসে। এ সময় রাবেয়া খাতুন ঐ স্থানের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ঘটনাস্থলে এসে হঠাৎ আবু ইছা নামের এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি রাবেয়ার গায়ের ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য বলেন , সড়ক দুর্ঘটনায় শিশুটির বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *