সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরদি’র সাংগঠনিক সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরদি’র সাংগঠনিক সভা

নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদি’র কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১১মার্চ) রাতে দরদি, ঢাবি জোনের উদ্যোগে দিক-নিদের্শনা এবং পরামর্শমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

দরদি’র সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরদি’র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
দেবব্রত দাস, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ওমর ফারুক।

সভায় আরও উপস্থিত ছিলেন দরদি’র প্রতিষ্ঠাকালীন সদস্য সুমাইয়া জেবিন মিশু, নাসিম হাসান, নাজমুল আহসান, সুমাইয়া ইসলাম, ঝিলিক মণ্ডল, আলী আহসান মো. মুজাহিদ এবং এবাদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনের একঝাঁক নবীনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। নবীনরা তাদের নতুন ক্যাম্পাসে আগমনের অনুভূতি ব্যক্ত করে। অনুষ্ঠানে পরবর্তী নবীন-বরণের প্রোগ্রাম, আশু বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত দরদি’র সহযোগিতা কার্যক্রম এবং ইফতার মাহফিল করার প্রস্তাবনা গৃহীত হয়। সভা শেষে দরদি’র সদস্যরা অপরাজেয় বাংলার পাদদেশে গ্রুপ ছবিতে আবদ্ধ হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *