সংবাদ শিরোনামঃ
আইলা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ বিএনপির মধ্যস্থতায় দুই পরিবারের ছেলে-মেয়ের বিয়ে, প্রশংসায় নেতৃবৃন্দ খোলপেটুয়া নদী ভাঙন পরিদর্শনে ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ শ্যামনগরে টিসিবির ৪৭৮ কার্ডের বিপরীতে ৬ হাজার ৭২৫ কেজি চাল বরাদ্দ, হদিস নেই ৪ হাজার ৩৩৫ কেজির  ঘূর্ণিঝড় আইলা দিবস আজ,১৭ বছর পরও ভয়াল স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ বুড়িগোয়ালিনীতে লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা 
ঝিকরগাছা পৌরসভার ৫টি কবরের স্থান পরিবর্তন

ঝিকরগাছা পৌরসভার ৫টি কবরের স্থান পরিবর্তন

যশোর ঝিকরগাছা প্রতিনিধ: যশোরের ঝিকরগাছা পৌর এলাকার উন্নয়ন কাজের লক্ষ্যে ৫টি কবরের স্থান পরিবর্তন করা হয়েছে। সিআরডিপি-২ প্রজেক্টের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

নিয়মিত উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করছেন, পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওমীলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে কৃষ্ণনগর খালপাড়ায় বাইতুল আমান জামে মসজিদের পাশের সরকারি গৌরস্থানে ৫টি কবরের উপর দিয়ে খালের পার নির্মাণ কাজ বহমান থাকার বিষয়ে স্থানীয় লোকজন আমলে নিয়ে পৌরসভার মেয়রকে অবগত করেন।

এই বিষয়ে পৌরসভার মেয়রের সার্বিক সহযোগিতায় ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার ঠিকানা কবর’ নামক প্রতিষ্ঠানটি বিনা পারিশ্রমিকে কাজ করছেন, আলাউদ্দীন, বাবর আলী, বাটুল, লাভলী ও শান্তা নামের বিভিন্ন সময়ে মারা যাওয়া ব্যক্তিদের ৫টি কবরের স্থান পরিবর্তন করে ১০-১২ হাত দূরে আবারও নতুন কাফনে জড়িয়ে সমাহিত করা হয়েছে।

দীর্ঘ ৪৭ বছর যাবৎ সমাজসেবায় স্বেচ্ছাশ্রমে দাফন-কাফন’র কাজ পরিচালনা করেন। এপর্যন্ত প্রায় ১হাজর ৫শত কবর খনন ও দাফন-কাফন সম্পন্ন করেছে এই সংগঠনটি। পৌরসদরের কৃষ্ণনগর বায়তুল আমান জামে মসজিদের পাশে ‘আমার ঠিকানা কবর’ এর সংগঠনটির কার্যালয়। খেটে খাওয়া মানুষ দ্বারা গঠিত ২৭ সদস্যের একটি কমিটি রয়েছে। এই কমিটির সদস্যদের কল্যাণ তহবিলে প্রতি মাসে তাদের জমা দিতে হয় ২০টাকা।আর তাদের এই অর্থ দিয়ে চলে কবর খননে নিজস্ব সরঞ্জাম, পোশাক, জেনারেটর, জ্বালানি খরচসহ সব ব্যয়ভার সহ বেওয়ারিশ লাশের দাফন-কাফন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পৌরসভার এলাকার উন্নয়ন কাজের লক্ষ্যে ৫টি কবরের স্থান পরিবর্তনের দায়িত্ব পালন করেছেন, আমার ঠিকানা কবর’র প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ মাসুদ, সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, সদস্য ইদ্রিস আলী ইদেল, হাত্তা, সেলিম হোসেন, নুর ইসলাম, জামাল হোসেন, ইমরান হোসেন, আব্দুল গনি, সাজ্জাদুল আলম, খলিল হোসেন, ইউসুফ আলী নেদা, সাইজুল ইসলাম, শাহাদৎ হোসেন সহ আরো অনেকে।
এ বিষয়ে পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, এলাকার উন্নয়ন কাজের লক্ষ্যে ৫টি কবরের স্থান পরিবর্তন করা হয়েছে। আমাদের কাজে সহযোগিতা করেছে আমাদেরই স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার ঠিকানা কবর’ নামক প্রতিষ্ঠানটি। আমি এই প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্যতা কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ঘের ও জমিজমা দখলের অভিযোগ উঠেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।
এই ধরনের ভিত্তিহীন অভিযোগ একটি পরিকল্পিত চরিত্রহননের অংশ, যার মাধ্যমে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

 সংশ্লিষ্ট মিডিয়া ব্যক্তিদের কাছে অনুরোধ জানান, যেন তারা প্রমাণবিহীন অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তিসৃষ্টি না করেন, এবং সম্মানিয় ব্যক্তির মানহানি না ঘটান।

একই সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই না করে তা বিশ্বাস না করার জন্য। আর সেই সাথে এধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

প্রতিবাদকারী
এলাকাবাসী।
তারিখ ০৫ জুলাই ২০২৫।

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *