সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
নড়াইলে গ্রামপুলিশের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নড়াইলে গ্রামপুলিশের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

উপকূলীয় বার্তা // চাকুরি জাতীয়করণের দাবিতে নড়াইলে গ্রাম পুলিশবাহিনী মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশবাহিনী কর্মচারী নড়াইল ইউনিয়নের জেলা
সভাপতি হানিফ মোল্যা, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ মোল্যা, সদর থানা সভাপতি
আলাউদ্দিন মোল্যা, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, লোহাগড়া থানা সাধারণ সম্পাদক
ওসমান গণি, কালিয়া থানা সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক কুবাদ আলী, নড়াগাতী থানা সভাপতি সিদ্দিক মোল্যা, সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদের আইন-শৃঙ্খলা রক্ষাসহ ৭০ ধরণের কাজ করেন গ্রাম পুলিশবাহিনী। অথচ সামান্য বেতনে আমাদের সংসার চালাতে হয়। এ কারণে ছেলেমেয়েদের ঠিকমত পড়ালেখা করাতে পারছি না। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করাতে সমস্যা হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাকুরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। আশা করছি দ্রুত আমাদের দাবি পূরণ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *