সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হলেন মোঃ জসিম চৌধুরী

চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হলেন মোঃ জসিম চৌধুরী

 

চিতলমারী(বাগেরহাট)প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ঐতিহাসিক ও কিংবদন্তি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নিরালস কাজ করে যাচ্ছেন, এই জন্য সংগঠন কর্মীরা যথার্থ মূল্যায়ন ও পাচ্ছেন।

দলের জন্য ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের বড়বাড়িয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি পদে জায়গা করে নিয়েছেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের কৃতিসন্তান মোঃ জসিম চৌধুরী। তিনি ১নং বড়বাড়িয়া ইউনিয়নের মৃত মোঃ রাজামিয়া চৌধুরীর এর ছোট ছেলে।

চিতলমারী উপজেলার ১নং বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে ছাত্রলীগ সৃষ্টি করেছিলেন, বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্রলীগ প্রমাণ করেছে জাতির পিতার আদর্শই চলার পথের আলোক বর্তিকা। জাতির পিতার নেতৃত্বে বাঙালির মুক্তি সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, পরবর্তীতে স্বাধীন বাংলদেশে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামসহ প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের যুগান্তকারী অবদান রয়েছে। সেই অবদানের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে আরো শক্তিশালী করতে চাই। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *