সংবাদ শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শ্যামনগর গাবুরায় ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি
চাম্পাফুলে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

চাম্পাফুলে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরা জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ও সদস্যদের চাম্পাফুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক (মোজাম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ নব-নির্বাচিত মহিলা সদস্য শিল্পী রাণী মৃধা ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ ফিরোজ কবির (কাজল)। চাম্পাফুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ আ’লীগ সভাপতি মুন্সি নরিম আলী মাস্টার, তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রতনপুর চেয়ারম্যান আলী রাজ, আশাশুনি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ হাকিম, আলীম আল রাজ, সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, প্রধান শিক্ষক আঃ হাকিম, আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন সরকার, বাজার কমিটির সহসভাপতি মোঃজাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান আবু বক্কর গাইন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মেম্বার সাইদুজ্জামান খান, চাম্পাফুল মিনিষ্টার শোরুমের স্বতাধিকারী সাংবাদিক জাকির হোসেন
আ’লীগ নেতা আঃ গফ্ফার, পূজা উদযাপন পরিষদ সভাপতি ঠাকুর দাশ সরকার, প্রধান শিক্ষক দেবেন্দ্র বিশ্বাস,প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ আপ্তাব উদ্দিন ও গীতা পাঠ করেন আদিত্য কুমার সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *