সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২জন আহত হয়েছে।

নিহত ও আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাকিব (২৫), গোমস্তাপুর গ্রামের আয়েস উদ্দিনের ছেলে সেলিম (২৫), একই গ্রামের সাদিকুল এর ছেলে এন্তাজ আলী (২৮)।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান গত সোমবার রাত ৯টা ১৫মিনিটের দিকে ৩জন মিলে মোটরসাইকেলে চড়ে নেজামপুর থেকে নাচোল আসার সময় আমনুরা গামী অজ্ঞাত নামা ট্রাকের সাথে জোনাকিপাড়া মোড়ে পাকা রাস্তার উপর মুখোমুখি সংঘর্ষ হলে সাকিব ঘটনাস্থলে নিহত হন।

অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী ও নাচোল থানা পুলিশ তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *