সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ‍্যোগে গাবুরা ইউনিয়ন পরিষদে জরুরি সভা

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ‍্যোগে গাবুরা ইউনিয়ন পরিষদে জরুরি সভা

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ

দূর্যোগ মোকাবিলায় ৯মে মঙ্গলবার বেলা একটায় শ‍্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে গাবুরা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস‍্য, সিপিপি টিম সহ গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দূর্যোগ পূর্ববর্তী পরবর্তী ও দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে ইউনিয়নের মানুষের সকল বিষয়ে খোঁজ খবর রাখার নিদের্শনা দেন। তাছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চলাচলের রাস্তায় গাছ পালা পড়লে তা দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মীবাহিনী সহ প্রস্তুত রাখতে হবে।
দূর্যোগ চলাকালীন গাবুরা দ্বীপ ইউনিয়নের মানুষের দ্রুত নদী পার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ট্রলার প্রস্তুত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন

ইউনিয়নের সকল সাইক্লোন সেল্টার প্রস্তুত সহ সেল্টারে যত মানুষ আশ্রয় নেবে তাদের তিন বেলা খাওয়ারের ব‍্যবস্থা করে রাখতে হবে।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম ইউনিয়নের পাকা এক ও দুই তলা ভবনের তালিকা প্রণয়ন করে দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের ব‍্যবহারের জন‍্য বাড়ির মালিকদের নিদর্শনাদেন।

তাছাড়া ইউনিয়নের বিভিন্ন সাইক্লোন শেল্টার পরিদর্শন করে দূর্যোগকালীন সময়ে সুপেয় পানি, স্বাস্থ্য সম্মত পয়নিষ্কাশন ব‍্যবস্থা, টিউবয়েল মেরামত সহ সৌর বিদ‍্যুত আলো সচল রাখতে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নির্দেশনা প্রদান করেন। গাবুরা ইউনিয়নে বেড়িবাঁধে কয়টি স্থানে ঝুঁকিপূর্ণ আছে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গাবুরা ইউনিয়নে ঝুঁকিপুর্ণ বেড়াবাঁধ ১৩থেকে১৫ টি স্থানে ঝুঁকিপূর্ণ আছে তবে উপজেলা প্রশাসন থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের জন‍্য যা কিছু করা প্রয়োজন সেগুলোর ব‍্যবস্থা করে বেড়িবাঁধ সংস্কার করার নির্দেশ দেয়া হয়েছে।
এসময় তিনি গাবুরার বিভিন্ন সাইক্লোন শেল্টার ও ওয়াবদার বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *