সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার জান্নাত

গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার জান্নাত

 

নিজস্ব প্রতিনিধি:

গ্লোবাল পিপল পাওয়ার ফোরামে যোগ দিতে আফ্রিকার তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জান্নাতুল মাওয়া তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিমানটি কাতারের দোহা হয়ে তানজানিয়ায় ক্লিমানজারো এয়ারপোর্টে পৌঁছাবে।

এ ফোরামের প্রথম দিনে জান্নাতুল মাওয়া জলবায়ু মুভমেন্ট সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ বিষয়ে একটি আলোচনা করবেন এবং নারীদের জলবায়ুর সুবিচার নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে তুলে ধরবেন।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জলবায়ু কর্মীরা এই ফোমারে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
আগামি ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফোরাম চলবে।

জান্নাতুল মাওয়া ২০১৯ সাল থেকে কমিউনিটির নারীদের নিয়ে সানডে ফর উইমেন ক্লাইমেট জাস্টিজ নিয়ে স্টাইক করে আসছে। যেটি বিশ্বব্যাপি সমাদৃত হয়েছে।

জান্নাতুল মাওয়া সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের মোমরেজপুর এলাকার আব্দুল জব্বারের মেয়ে ও অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের ছোট বোন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *