সংবাদ শিরোনামঃ
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন
গাস্টের আয়োজনে গাবুরায় অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর, চ্যাম্পিয়ন চকবারা সিএস ক্লাব

গাস্টের আয়োজনে গাবুরায় অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর, চ্যাম্পিয়ন চকবারা সিএস ক্লাব

 

মনির বাবু: নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলার একেবারেই প্রত্যন্ত অঞ্চল দ্বীপ ইউনিয়ন গাবুরায় গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিমের (গাস্ট) আয়োজনে অনুষ্ঠিত হলো ২দিন ব্যাপী আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ আসর৷ উক্ত আসরের প্রতিপাদ্য বিষয় ছিল ❝সুস্থ সামাজিক বিনোদন, সবার জন্য প্রয়োজন❞

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গাবুরা গাজীবাড়ি মাঠে উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠে গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম গাস্ট কর্তৃক আয়োজিত আন্তঃইউনিয়ন ক্রিকেট
টুর্নামেন্টের ৪র্থ আসরের এর এবং শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয় ৮ দল নিয়ে গঠিত গাবুরা আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্টে চকবারা সিএস ক্লাব, চকবারা সোনাই স্মৃতি সংসদ, গাবুরা ফ্রেন্ডস ক্লাব, নাপিতখালী সমাজ কল্যাণ একতা যুব সংঘ, চকবারা অমর স্মৃতি সংঘ, সূর্যোদয় ক্রীড়া চক্র, জেলেয়াখালী লেবুবুনিয়া ক্রিকেট ইউনিয়ন এই ৮টি দল একে অপরের প্রতিদন্ধীতা করেন এবং চকবারা সিএস ক্লাব, নাপিতখালী সমাজ কল্যাণ একতা যুব সংঘ, চকবারা সোনাই স্মৃতি সংসদ ও স্টুডেন্টস কেয়ার সোসাইটি সেমিফাইনাল নিশ্চিত করে৷

টুর্নামেন্টের ২য় দিন রবিবার (২৫ ডিসেম্বর) সেমিফাইনালে চকবারা সিএস ক্লাব, নাপিতখালী সমাজ কল্যাণ একতা যুব সংঘের ও চকবারা সোনাই স্মৃতি সংসদ, স্টুডেন্টস কেয়ার সোসাইটির মুখোমুখি হন। স্টুডেন্টস কেয়ার সোসাইটিকে হারিয়ে চকবারা সোনাই স্মৃতি সংসদ ও নাপিতখালী সমাজ কল্যাণ একতা যুব সংঘকে হারিয়ে চকবারা সিএস ক্লাব ফাইনালে উঠার গৌরব অর্জন করেন।

চরম প্রতিদন্ধীতাপূর্ন ফাইনাল ম্যাচে চকবারা সোনাই স্মৃতি সংসদকে ৭ উইকেটে হারিয়ে গাস্ট এক্সপ্রেস সিজন-৪ এ চকবারা সিএস ক্লাব চ্যাম্পিয়ন হয়৷ ম্যাচ সেরা হন সোনাই স্মৃতি সংসদের শামীম হাসান, ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শামীম হাসান৷ হাইস্ট রান স্কোরার শামিম হাসান (সোনাই স্মৃতি), হাইস্ট উইকেট টেকার আবু তাহের সুজন (নাপিতখালী), বেস্ট ফিল্ডার অফ দ্যা টুর্নামেন্ট শেখ বাদশা (সি এস ক্লাব), তরুণ উদীয়মান খেলোয়াড় রিয়াজুল ইসলাম সোহান (এসসিএস)

উক্ত টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিম (গাস্ট) এর উপদেষ্টা গোলাম মোস্তফা, আরো যারা উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মীর আঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আফাজুদ্দিন তরফদার, গাজী আব্দুল হান্নান, গাজী আব্দুল মান্নান, মাস্টার আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার মহসিন হোসেন, এম এম ফরহাদ হোসেন, জি এম ইমাম হাসান, হাবিবুল্লাহ বাহার, এস এম রবিউল ইসলাম, জি এম শাহীনুর রহমান, দিদারুল ইসলাম রাজু, আবু তালিব সাগর, মনিরুজ্জাম, এডভকেট আব্দুল্লাহ আল মামুন, জহিরুল ইসলাম, মল্লিক আনোয়ার সাদাত, মাস্টার মিলন, হাফিজুল ইসলাম বুলবুল সংরক্ষিত মহিলা সদস্য রানী সহ আরো অনেকে৷ টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন, এম এম মুস্তাকিম বিল্লা মিন্টু, জি এম শাহীনুর রহমাম শাহীন, হাবিবুল্লাহ আল মামুন, গাজী আব্দুল কাদের মোল্যা নাসিম সায়াদাত ফয়সাল, ও গাজি রাজা৷ ধারাভাষ্যে ছিলেন, সুশান্ত কুমার মন্ডল, আশিকুজ্জামান সোহাগ, নাজমুল হুদা, এস এম রিয়াসাত, রবিউল ইসলাম ও আবু সাঈদ৷ গাবুরা ইউনিয়ন স্পোর্টস টিমের অফিশিয়াল পেইজে সরাসরি সম্প্রচার করে, মোঃ শরিফুল ইসলাম, নাঈম হোসেন, আশিকুজ্জামান৷ উক্ত আসরের স্থানীয় আয়োজক, গাবুরা ফ্রেন্ডস ক্লাব সহযোগী আয়োজক, স্টুডেন্টস কেয়ার সোসাইটি৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *