সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আনন্দের সাথে বই উৎসব অনুষ্ঠিত

গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের আনন্দের সাথে বই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

আনন্দ মুখর পরিবেশে ১লা জানুয়ারি’তে সকাল ১০টায় গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে । প্রধান শিক্ষক এস এম ইয়াসমিনুর রহমান লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এবং ম্যানেজিং কমিটির সভাপতি জি এম শফিউল আযম লেনিন, প্রধান অতিথির বক্তব্যে লেনিন বলেন, বর্তমান উন্নয়ন বান্ধব সরকারের সেরা সাফল্য ১লা জানুয়ারি সারাদেশে একযোগে বই বিতরণ করা একটি গুরুত্বপূর্ন সাফল্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে বলেন এই সাফল্যের ধারায় বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন শিক্ষার্থীদের দেশ প্রেমিক মানুষ হিসাবে গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের জানাতে হবে , এই শিশুরাই একদিন বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম ইমাম হাসান, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়া সংগঠক জি এম হাসান আল বাকার বাচ্চু, সাবেক ইউপি সদস্য জি এম আব্দুল মান্নান খোকা, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি এম মামুনুল হাসান শামীম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ এবং ম্যানেজিং কমিটির সকল সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন। অভিভাবকরা বলেন বর্তমান সরকার আমাদের সন্তানদের বছরের শুরুতে উপহার দিয়েছে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এ ধারা অব্যহত থাকুক। সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান বলেন আমাদের বিদ্যালয় বিগত বছরগুলোতে সুন্দর ভাবে পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করছে যার ফলাফল ২০২২ সালে এস এস সি তে শতভাগ সাফল্য অর্জন যা বিগত বছরগুলোতে এ ধারা অব্যহত থাকবে এবং সরকারের কাছে কৃতজ্ঞতা। ষষ্ঠী শ্রেণির শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *