সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী  সোহরাব মার্কেটে ডা. মনিরুজ্জামানের ঐতিহাসিক জনসভা

গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী  সোহরাব মার্কেটে ডা. মনিরুজ্জামানের ঐতিহাসিক জনসভা

আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনিরের ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী সোহরাব মার্কেট এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জনসভায় সভাপতিত্ব করেন,গাবুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুদুল আলম, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির,  সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, পদ্মাপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক উপজেলা সহ সাধারণ সম্পাদক অধ্যাক্ষ আবু সাইদ, উপজেলা যুবদলের  যুগ্ম আহবায়ক নাজমুল হক সহ শ্যামনগর উপজেলা বিএনপি এবং সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান আরও বলেন আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে সুন্দরবনকে দস্যু মুক্ত করবো। প্রাকৃতিক দুর্যোগে দ্বীপ ইউনিয়ন গাবুরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এজন্য টেকসই ভেড়িবাধ নির্মান করবো। অবহেলিত এজনপদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২৫ সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল নিম্মান করবো। যোগাযোগ বিচ্ছিন্ন এই দ্বীপ ইউনিয়নের যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন করবো যাতে আর কোনো গর্ববতী মায়ের হাসপাতালে যাওয়ার পথে ভংগুর সড়কে জীবন হানী না হয়। উপজেলা সদরের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য নওয়াবেকী টু পদ্মাপুকুর ব্রিজ নির্মাণ করবো ইনশাআল্লাহ।

এছাড়াও উক্ত জনসভায় ড. মোঃ মনিরুজ্জামানের গলায় ফুলের মালা দিয়ে গাবুরা ইউনিয়নের ২০জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *