সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
গাবুরায় সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ

গাবুরায় সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিত খালী,পাশ্বেমারী, চাঁদনিমুখা ও গাংড়ামারী এলাকায়  সুনাম ধন্য  প্রতিষ্ঠান সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের  পক্ষ থেকে ৩২৫ দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। (১০ ডিসেম্বর )শনিবার সকাল ১১টার সময়  গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
 দুঃস্থ অসহায় পরিবার শিতের সময় এই কম্বল পেয়ে খুশি হয়ে বলেন আমারা গাবুরার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি দুর্যোগ হলে,এমন কি আমাদের কাথা কম্বল যা থাকে সব ভাসিয়ে নিয়ে যায়। এর পরে শিতকাল আসলে কাথা,কম্বল না থাকায় খুব কষ্ট পাই আমারা তবে আপনাদের এই কম্বল পেয়ে শীতকালটা কাটাতে পারবো। ৯০উর্ধ বয়সী কুলসুম বিবি বলেন শীতকাল আসলে আমার ভয় করে কিভাবে আমি  এ শীত কাটাবো তোমাগো দেওয়া কম্বল গায়ে দিয়ে বাঁচতে পারবান।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোঃ ইয়াছিনুর রহমান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  সামসুল আলম।
 আরো উপস্থিত ছিলেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন ও গালর্স স্কুলের প্রিন্সিপাল শেখ মোঃ ইমরান আলী, দৈনিক খুলনার সিনিয়র রিপোর্টার আসাফুর রহমান কাজল,
 গাবুরা ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা বেগম, সহ উপস্থিত ছিলেন
উক্ত ফাউন্ডেশনের মোঃ মোসলেম ফকির, মোঃ জিল্লুর রহমান,তানজির রহমান, ফিরোজ মাহমুদ সিদ্দিকী প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *