সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
খুলনার হৃদয় হত্যা মামলার আসামী মোংলা থেকে গ্রেফতার

খুলনার হৃদয় হত্যা মামলার আসামী মোংলা থেকে গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ

খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকার চা দোকানি হৃদয় শেখ (২২) হত্যা মামলার পলাতক আসামী আরিফুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব ৬। শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে র‌্যাব- ৬ এর সদস্যরা হত্যা মামলার এই প্রধান আসামীকে গ্রেফতার করে।

শনিবার দুপুরে র‌্যাব ৬ এর মিডিয়া সেল জানায়, গত ২০ এপ্রিল খুলনার রূপসা উপজেলা বাগমারা এলাকার চা দোকানি হৃদয় শেখ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রীরা তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনার পর নিহত হৃদয় শেখের বাবা বাদী হয়ে রূপসা থানায় আরিফুল ইসলামকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকান্ডের পর র‌্যাব সন্ত্রসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। ঘটনার এক মাস পর শুক্রবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে পলাতক প্রধান আসামী আরিফুল ইসলামকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আরিফুল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *