সংবাদ শিরোনামঃ
বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল
কয়রায় মেধাবী শিক্ষার্থীর পাশে মামুন

কয়রায় মেধাবী শিক্ষার্থীর পাশে মামুন

 

মোঃ আল-আমিন (রানা)
বেদকাশী (করয়া) প্রতিনিধি।

খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ী চায়ের দোকানদার শাহিনুর রহমান গাজীর মেয়ে সানজিদা আক্তার অর্থ সংকটে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছেন না বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সাবেক সদস্য সাইফুল্লাহ্ আল মামুন জানতে পেরে তাঁর কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করেছেন।

চা বিক্রেতার মেয়ে সানজিদার অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত শিরোনামে কয়রা সাংবাদিক ফোরামের পেইজে সোমবার সংবাদ প্রচার হওয়ার পরে বিষয়টি নজরে আসে আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ আল মামুনের।

সানজিদা আক্তার ২০২২ সালে ভি,কে,এস,এ গিলাবাড়ি পিজি ইউনাইটেড একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ এবং জেএসসি ও পিএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ ফাইভ পায়। চলমান উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষায় জায়গীর মহল কোমরউদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে পারছিলেন না মেধাবী এ শিক্ষার্থী।

এ বিষয়ে সানজিদা আক্তার আবেক আপ্লুত হয়ে বলেন, টাকার অভাবে কলেজে পড়ার স্বপ্নটা ভেঙে গিয়েছিল।আওয়ামী লীগ নেতা মামুন ভাইয়া আমার ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করার আশ্বাস দিয়েছেন। এতে আমি অনেক খুশি,পড়ালেখা চালিয়ে যেতে পারবো।

আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ আল মামুন বলেন,” আমি নিজেও অনেক ঘাত প্রতিঘাতে আজকের অবস্থানে পৌছিয়েছি। অর্থভাবে একজন মানুষের লেখাপড়া স্থবির হয়ে যাবে- এটা মানতে পারিনা। তাই সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি”।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *