সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কয়রায় বারি সরিষা-১৮ উপর কৃষক মাঠ দিবস

কয়রায় বারি সরিষা-১৮ উপর কৃষক মাঠ দিবস

 

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা-১৮ এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন তৈল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম উদ্দিন,সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুল ইসলাম। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মজিবার রহমান,আকবার হোসেন,মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষক মজিবার হেসেন বলেন, এ বার প্রথম বারি সরিষা-১৮ চাষ করে আমি ভাল ফলন পেয়েছে আমার ফলন ভালো হওয়ায় এলাকার অনেকেই সরিষা চাষে আগ্রহ প্রকাশ করেছে । পতিত জমিতে এই চাষাবাদ করতে পেরে তিনি বেজায় খুশি। তার দেখাদেখিতে আগামীতে এই অঞ্চলের কৃষকরা পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের আশ্বাস প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *