সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

 

মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়ে়ছে। ১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় কলেজের হলরুমে ১৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সম্মননার ক্রেষ্ট প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা(বিপিএম) ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ।

 

প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এতে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তা গাউছুল হক, কলেজের প্রভাষক মোস্তফা ওলিউল্লাহ, মোঃ কামরুল ইসলাম, দেব দুলাল তরফদার, আবুল কালাম আজাদ, প্রদীপ তরফদার, মনোজিত কুমার রায়, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, এস এম খায়রুল আলম, সুজিত কুমার রায়, কলেজর শিক্ষার্থী নাইমুর রহমান, মইনুল ইসলাম, নাজমুল হোসেন, রকিবুল হাসান, মোঃ হাসানুর ইসলাম, সুমাইয়া আক্তার, মিনার নাহার, স্বপ্না আরা সুমি প্রমুখ। এর আগে কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া ৩২৫ জন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ সহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *