সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
কেরানীগঞ্জে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের ৫০ হাজার লিফলেট বিতরণ

কেরানীগঞ্জে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের ৫০ হাজার লিফলেট বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি :

কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষনের ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম আজ সোমবার সকাল ১১টায় রামের কান্দা ইস্পাহানি সরকারি ডিগ্রী কলেজ ও ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর ৭ই ভাষনের এই লিফলেট বিতরণ করেন।

পর্যায়ক্রমে পরে তিনি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, আগামীকাল আমরা ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করতে যাচ্ছি। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেরানীগঞ্জের সকল স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে ব্যাপকভাবে অবহিতকরণের লক্ষ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা প্রতিটি স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০হাজার ৭ই মার্চের ভাষণের লিফলেট বিতরণ করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *