সংবাদ শিরোনামঃ
শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষকের ধান কেটে বাড়ীর আঙিনায় পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার

কৃষকের ধান কেটে বাড়ীর আঙিনায় পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার

শ‍্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কৃষকের পাকা ধান কাটতে ফসলের ক্ষেতে রীতিমতো হাতে কাচি নিয়ে হাজির হলেন সাতক্ষীরার এমপি জগলুল হায়দার।
কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সবার আগে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে কৃষক ছাকাত মোল্লার বাড়ির আঙ্গিনায় পৌঁছে দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তার নির্বাচনী এলাকার ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের কৃষক ছাকাত আলী মোল্লার জমির ধান কেটে তার বাড়ির উঠানে পৌঁছে দেন জগলুল হায়দার এমপি।

নির্বাচনী এলাকার মানুষকে উজ্জীবিত করতে এই জনপ্রতিনিধি প্রায়ই নানান কর্মকাণ্ড করে থাকেন। বিভিন্ন সময়ে শ্রমিকের বেশে মাথায় ঝুড়ি নিয়ে শ্রমিকদের সাথে উপকূল রক্ষা পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় মাটি ফেলেন,বর্ষা মৌসুমে পাওয়ার টিলার নিয়ে ধানের জমি চাষ করে ধান রোপন করেন, এতিমখানার বাচ্চাদের নানানভাবে সহযোগিতার পাশাপাশি তাদের সাথে বসে খাবার খান, গভীর রাতে গরিব মানুষের বাড়িতে হঠাৎ করে খাবার নিয়ে চলে যান। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আত্মতৃপ্তি লাভ করেন ।

এ বিষয়ে এমপি জগলুল হায়দার বলেন, মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আমি এমন ধরনের কাজ করে থাকি।অনেকে এ বিষয় নিয়ে সমালোচনা করলেও আমি মনে কিছু করি না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা এক ইঞ্চি জায়গা পতিত রাখবো না।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, নকিপুর ক্রিকেট জায়ান্টের সহ সভাপতি ফেরদৌস হায়দার, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাহবুব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান, গণমাধ্যম কর্মী মারুফ হোসেন মিলন, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল হায়দার, সুজন, আশিক, আসিফ, অমিত, ইমন, হেলাল, আব্দুর রহিম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *