সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
কুলিয়ায় আ’লীগ নেতাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

কুলিয়ায় আ’লীগ নেতাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

 

দেবহাটা প্রতিনিধি:

আগামী ৮ জানুয়ারী ঐতিহাসিক গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আয়োজিত জনসভা সাফল্য মন্ডিত করতে দেবহাটার কুলিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বৃহষ্পতিবার বিকাল ৪টায় কুলিয়া মৎস্য সেড চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক। এসময় আওয়ামীলীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে দেবহাটার অন্যান্য ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি আলহাজ¦ মুজিবর রহমান।
উল্লেখ্য, ঐতিহাসিক গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ৮ জানুয়ারী নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এ জনসভার আয়োজন করেছে নলতা ইউনিয়ন আওয়ামী লীগ। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ সাতক্ষীরা জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *