সংবাদ শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবসে দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামায়াতের মানববন্ধন কর্মসূচী পালন শ্যামনগর মুন্সীগঞ্জে সাইদারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত ‎কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ‎বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা ও পরিবেশ রক্ষার শপথ সাতক্ষীরার আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  তীব্র গরমে নাজেহাল উপকূলবাসী, বৃষ্টির অপেক্ষায় দিন গুণছেন খেটে খাওয়া মানুষ জাল দলিল সৃষ্টিকারীর দৌরাত্ম্যের বিরুদ্ধে ফুঁসছে ভুক্তভোগী শহিদুল সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত বাহিনী সদস্য আটক
‎কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

‎কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

এম. শহীদুল ইসলাম (কুতুবদিয়া- কক্সবাজার)

‎কক্সবাজারের কুতুবদিয়ায় Inspired by Nature. For Climate. For Our Future. শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।

‎পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের সহযেগিতায় শিক্ষক- শিক্ষার্থী, প্রান্তিক চাষি, ইমাম- মুয়াজ্জিন, সুশীল সমাজ, পেশাজীবি, সংবাদকর্মী ও পরিবেশকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

‎এ উপলক্ষ্যে ৫ জুন (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায় বিচারের দাবিসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালি শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

‎র্যালটি উপজেলা সদর প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এখনই নবায়নযোগ্য জ্বালানি’র দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎ধরা কুতুবদিয়ার আহবাযক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জনাব, সাকিব উল আলম, কৃষি কর্মকর্তা অসীম কুমার দে, কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মো: ইয়াছিন, সাংবাদিক এম এ মান্নান, শিক্ষক সালমান সাকিব, নুরুল আবচার, সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শেখ মনিরুল ইসলাম বাবু, উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান নাঈম, নুরুল কাদের, মো: হানিফ, মো: আরমান প্রমুখ।

‎এসময় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণাযন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে দ্বীপবাসী অত্যন্ত ঝুঁকিতে, দ্বীপের চারপাশে ম্যানগ্রোভ ফরেস্ট প্যারাবন ধ্বংস হয়ে গেছে। দ্বীপে সবুজায়ন হচ্ছেনা, গাছে ফলন কমছে, বিশাল সমুদ্রে প্লাস্টিক বর্জ্যের আধিপত্য, লবনাক্ততা বৃদ্ধি, ফসলি জমি কমে যাওয়া এ সকল উদ্বেগের কারণ। জীববৈচিত্র্য ও পরিবেশ প্রতিবেশ সংকটে। এই সংকট থেকে উত্তরণে ব্যাপকভাবে বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা ও প্লাস্টিক ব্যবহারে আরো সচেতনতা তৈরির উদ্যোগ নেয়ার কথা বলেন। বক্তারা আরো বলেন, শুধু পরিবরশবাদী সংগঠন না ব্যক্তি উদ্যোগে নিজ নিজ অবস্থান থেকে মানুষ সচেতন হলে প্রকৃতি রক্ষা পাবে। নচেৎ দ্বীপবাসী জলবায়ু বৈরিতায় ক্ষতিগ্রস্থ সবচেয়ে বেশি বলে মতামত দেন। ফলে জলবায়ু বৈরিতার সংকট মেকাবেলায় অভিযোজন প্রক্রিয়া অনুসরনের আহবান জানান।

‎পরে, উপজেলা চত্বরে প্রতীকি বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ও ওষুধি গাছ বিতরন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *