সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
কালিগঞ্জ মথুরেশপুর তিনশ বছরের প্রবাজপুর শাহী মসজিদ

কালিগঞ্জ মথুরেশপুর তিনশ বছরের প্রবাজপুর শাহী মসজিদ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত মসজিদটি। মসজিদটির নামঃ প্রবাজপুর শাহী জামে মসজিদ।

প্রত্নতত্ত্ব বিশারদদের মতে, ১১০৪ হিজরিতে ২৪ মে ১৬৯৩ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পরবাজ খাঁকে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন।

এই নির্দেশ পাওয়ার পর তিনি এই এলাকায় একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। যে গ্রামটিতে তার সৈন্যরা থাকত সেই গ্রামটির নামে নামকরণ করা হয়েছিল প্রবাজপুর গ্রাম।

পরবর্তীতে মসজিদ নির্মাণ করার পর মসজিদটির নাম করণ করা হয় তার নাম অনুসারে প্রবাজপুর শাহী মসজিদ।

এখনো মসজিদে পাঁচ অক্ত নামাজ আদায় করা হয়। প্রতি শুক্রবার জুম্মার দিন এলাকার গ্রামবাসী ও দূর দুরান্ত থেকে মুসলিমরা নামাজ আদায় করতে মসজিদে আসেন।

জানা গেছে ঐতিহাসিক এই পুরাতন মসজিদে কেউ কোনো মানত করলে তা বিফলে যায় না, তার আশা পূর্ণ হয়। একটি সূত্রে জানা গেছে মসজিদে নামে অনেক জায়গা আছে এলাকার কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গাগুলো দখলে রেখেছে। মসজিদটি বতর্মানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *