সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
কালিগঞ্জ ভূমি অফিসকে দালাল মুক্ত ও জনবান্ধব করেছেন এ্যাসিল্যান্ড

কালিগঞ্জ ভূমি অফিসকে দালাল মুক্ত ও জনবান্ধব করেছেন এ্যাসিল্যান্ড

মাসুদ পারভেজ সাতক্ষীরা, কালিগঞ্জ : কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়টি জনবান্ধব অফিসে পরিনত করেছেন উপজেলা সহকারী কমিশনার।

এখন আর হয়রানির শিকার হতে হচ্ছেনা ভুমিসেবা গ্রহনকারীদের। নামজারীসহ গুরুত্বপূর্ণ ফাইল অল্পদিনেই সম্পন্ন করা, দালাল ও প্রতারক মুক্ত ভুমি অফিস উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা সহকারী কমিশনার আজাহার আলী। সব ধরনের ভূমি সেবার মান বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনীয় ভিড় বা দালালের আনাগোনা দেখা যায় না অফিস প্রাঙ্গণে ।

নেই কোন বস্তাবন্দি ফাইল। নেই কোন অনিয়ম ও দুর্নীতি। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে পুরাতন পেন্ডিং কাজ শেষ করে এ স্বচ্ছতা ফিরিয়ে আনা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বর্তমান সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলীর সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার কথা শোনা গেছে। মাত্র দুই মাসে অফিসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলীর কর্মতৎপরতা ও সৃজনশীলতার বিষয়টি ফুটে উঠেছে।

প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমি রেকর্ড ব্যবস্থাপনা ও নামজারিসহ অন্যান্য সেবা এখন সেবা প্রত্যাশিরা খুব সহজেই পেয়ে যাচ্ছে। ৭ থেকে ১৫ দিনের মধ্যে নামজারি সম্পন্ন করা হচ্ছে।খাল ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় উপজেলা জুড়ে হচ্ছেন প্রশংসার পাত্র। যেখানেই অভিযোগ দিনে রাতে ছুটে যাচ্ছেন সেখানে। নিয়মিত পরিদর্শন করছেন ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর। প্রতি বুধবার গণশুনানি ছাড়াও ইউনিয়ন ভূমি অফিসে চলছে নিয়মিত গণশুনানি। উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে খোলা স্থানে নান্দনিক বারোমাসি বহু বর্ষজীবী ফুল গাছ রোপণ করে তৈরি করেছেন নান্দনিক ও দর্শনীয় বাগান।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলে নিয়মিত উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে পিটিতে অংশগ্রহণ করেন “নিজেকে জানো” ও “বেসিক ভূমি ব্যবস্থাপনা” শিরোনামে দুইটি সেশন পরিচালনা করেন।

দ্রুত ভূমি সেবা পেয়ে উপজেলার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এবং প্রসংশায় মুখরিত করছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজাহার আলীকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *