সংবাদ শিরোনামঃ
যুবদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্থ জীবনধারা গঠনের লক্ষ্যে যুব স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে  কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মেহেদী হাসান বাবু সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ: আশ্রয়কেন্দ্রে ৪টি পরিবার চরম মৃত্যুঝুঁকিতে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ দেবহাটায় শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে সুন্দরবন বিষয়ে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা কালে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার, কৃষকদল সভাপতি ও যুবদল নেতা গ্রেফতার ৩ গাবুরা, পদ্মপুকুরে ১০ শয্যা হাসপাতাল নির্মাণে উদ্যোগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবনা জমা  ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মেহেদী হাসান বাবু

কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মেহেদী হাসান বাবু

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচল অনুপযোগী একটি রাস্তা নিজস্ব অর্থায়নে ইট সোলিং করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবক মেহেদী হাসান বাবু। স্থানীয়দের মতে, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করে চলেছেন। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডসহ অত্র ইউনিয়নে বিভিন্ন সময়ে মানবসেবা ও জনকল্যাণকর কাজ করে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন।বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ৯টায় আব্দুল গফফার গাজীর বাড়ি থেকে আব্দুস সাত্তার গাজীর বাড়ি পর্যন্ত অসমাপ্ত রাস্তাটির সোলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার ইউনুস আলী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব ওমর ফারুক, সোহাগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামের উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে রাজনৈতিক নেতাদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের ভোগান্তি ছিল চরমে। বক্তারা আরও বলেন, মেহেদী হাসান বাবু’র এমন উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণ নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *