সংবাদ শিরোনামঃ
যুবদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাদের সুস্থ জীবনধারা গঠনের লক্ষ্যে যুব স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে  কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা মেহেদী হাসান বাবু সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ: আশ্রয়কেন্দ্রে ৪টি পরিবার চরম মৃত্যুঝুঁকিতে লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ দেবহাটায় শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে সুন্দরবন বিষয়ে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা কালে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার, কৃষকদল সভাপতি ও যুবদল নেতা গ্রেফতার ৩ গাবুরা, পদ্মপুকুরে ১০ শয্যা হাসপাতাল নির্মাণে উদ্যোগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবনা জমা  ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
দেবহাটায় শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল| মঙ্গলবার (৫ মে) দেবহাটা উপজেলা শ্রমিক দলের, আয়োজনে পারুলিয়া বাজারে ইছামতী হল মার্কেট চত্বর হতে একটি র‌্যালী আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশে সমাবেত হয়| সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি বিকাশ সরদার এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা,দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ,সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা। দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরোন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন হোসেন আবির, দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু, দেবহাটা উপজেলা শ্রমীক দল নেতা বাবলু খান,আবু সাইদ,আব্দুল আলীম প্রমুখ। এই সময় বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে| পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়| তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *