সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
গাবুরা, পদ্মপুকুরে ১০ শয্যা হাসপাতাল নির্মাণে উদ্যোগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবনা জমা 

গাবুরা, পদ্মপুকুরে ১০ শয্যা হাসপাতাল নির্মাণে উদ্যোগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবনা জমা 

এম এ হালিম শ্যামনগর থেকে।

গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতাল স্থাপনের প্রস্তাবনা মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন ড. এম মনিরুজ্জামান।

ড. মোঃ মনিরুজ্জামান জানান, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকলেও আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং আছি। সেই দায়িত্ববোধ থেকেই স্বাস্থ্যসেবার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, এ উদ্দেশ্যে তিনি সম্প্রতি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত-এর সাথে সাক্ষাৎ করেন এবং দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন হাসপাতাল স্থাপনের প্রস্তাবনাটি তাঁর হাতে তুলে দেন।

এ বিষয়ে ডক্টর মনিরুজ্জামান বলেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রতিমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন এবং অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করেছেন। এতে আমরা আশাবাদী যে খুব শিগগিরই এই হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া এগিয়ে যাবে।”

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নবাসীর এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। হাসপাতালটি অনুমোদিত হলে মাননীয় প্রতিমন্ত্রী স্বয়ং উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।”

উল্লেখ্য, উপকূলীয় দুর্গম এলাকা হওয়ায় গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। প্রস্তাবিত ১০ শয্যার হাসপাতালটি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *