সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা কালে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার, কৃষকদল সভাপতি ও যুবদল নেতা গ্রেফতার ৩ গাবুরা, পদ্মপুকুরে ১০ শয্যা হাসপাতাল নির্মাণে উদ্যোগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে প্রস্তাবনা জমা  ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল দেবহাটার পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা  স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথপ্লান বাংলাদেশের মাসিক অনলাইন মিটিং অনুষ্ঠিত কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিজিবির অভিযানে বিপুল পরিমান চোরাচালানি পণ্য জব্দ শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা
সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা কালে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড

সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা কালে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক।

সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা কালে ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড মঙ্গলবার (০৫ মে ২০২৬ )তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে।

গত ৪ মে ২০২৬ তারিখ ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্ট এর জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৪ মে ২০২৬ তারিখ বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় ২ জন দুষ্কৃতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) কে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।

আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *