সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মোঃ মনিরুজ্জামান শ্যামনগরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কাজ পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ সুন্দরবনের বাঘ, সাপ ও বনদস্যুর ভয় মাথায় নিয়েই জীবিকার সন্ধানে উপকূলের মানুষ আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা  অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার, কৃষকদল সভাপতি ও যুবদল নেতা গ্রেফতার ৩

অপহরণের ৪৮ ঘণ্টা পর শ্যামনগরে পশু চিকিৎসক উদ্ধার, কৃষকদল সভাপতি ও যুবদল নেতা গ্রেফতার ৩

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষকদলের এক ওয়ার্ড সভাপতি ও যুবদলের এক নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জ এলাকায় গরুর চিকিৎসার কথা বলে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরবর্তীতে অজ্ঞাত পরিচয় থেকে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হলে গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। চাপের মুখে অপহরণকারীরা পরিস্থিতি সামাল দিতে না পেরে অপহৃত চিকিৎসককে সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বনসংলগ্ন এলাকায় মাছ ধরতে যাওয়া এক জেলের সহায়তায় অনিমেষ পরামান্য লোকালয়ে ফিরে আসেন।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি জব্বার (৩৫), একই এলাকার যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান (৩২) এবং শাহিনুর গাজী (৩০)।

এদিকে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে টেংরাখালী দমদমা এলাকার মৃত আনছার ঢালীর ছেলে আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তবে তিনি এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া পশু চিকিৎসক অনিমেষ পরামান্য বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, “এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতা আশরাফ ঢালীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে একটি অপহরণ মামলায় স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *