সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
কালিগঞ্জে নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিশুরা

কালিগঞ্জে নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিশুরা

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কনকনে শীত। তাতে কী নতুন বই পেতে রবিবার (১ জানুয়ারি) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে।

নতুন বইয়ের গন্ধ মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি হয় নতুন বছরের স্বপ্নও।

অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে স্কুল ছাড়ে কোমলমতি শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসবকে ঘিরে বেলা ১১টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কালিগঞ্জের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্কুল মাদ্রাসায় ‘বই উৎসব’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পারভেজ ক্যাপ্টেন বিদ্যালয় সহকারী শিক্ষক রেহেনা পারভিন সাবেক সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য শাকিলা আমিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের অঙ্গিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগটি নিয়েছিলেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। এতে করে স্কুল মাদ্রাসার সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীরাও অনেক খুশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *